কক্সবাজারের রামু উপজেলার বড়বিল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ত্রসহ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর এলাকার মেঘনা তীরবর্তী পরিত্যক্ত একটি ব্রিকস ফিল্ডের পাশে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের করে শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্রসহ জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) সদস্যরা।
কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতকালে দুই রাউন্ড গুলি, দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (২৪ নভেম্বর) রাত ১২টার সময় তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বরিশাল নগরীর চাঁদমারী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২০ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন চাঁদমারি স্টেডিয়াম কলোনির বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার ওরফে জামাই রাসেল (৩২) ও একই এলাকার হাবিব মিঞার ছেলে রায়হান কাওসার(৩১)।
মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশী অস্ত্র ও কৃষি পণ্যসহ কাথুলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে (৫২) আটক করা হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, জাল নোট, অসংখ্য মোবাইল সেটসহ বউ-শাশুড়িকে আটক করেছে যৌথ বাহিনী।
বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।