কুমিল্লা মহানগরীতে প্রকাশ্যে দিনের বেলায় আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ সদস্যরা চাপাতি, চাইনিজ কুড়াল, রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অস্ত্রের মহড়া
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার বিকালে আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বরিশালের গৌরনদী উপজেলা সিমান্তবর্তী বাকাই হাটে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে স্থানীয় একটি কিশোর গ্যাং। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলার উদ্দেশ্যে গতকাল বুধবার সকালে বাকাই গ্রামের মো. শাওনের নেতৃত্বে ওই কিশোর গ্যাং মহড়া দেয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
পাবনা প্রতিনিধি: বুধবার (১৭ জুন) সন্ধ্যায় পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানিয়ে নোটিশ দেয়া হয়। শোকজ প্রাপ্তরা হলেন-পাবনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন রেজা খান মামুন (এম আর খান মামুন) এবং পাবনা সদর উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন ওরফে হাজী ফারুক।
পাবনা প্রতিনিধি : পাবনা গণপূর্ত অধিদপ্তরে আওয়ামীলীগ ঠিকাদাররা যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছিলেন সেই দু’টি অস্ত্র রোববার সকালে পাবনা থানায় জমা দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনের তদন্ত করছে জেলা পুলিশ।