প্রায় এক যুগ আগে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকসহ গ্রেফতার চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আইজিপি
জঙ্গি নাটক সাজিয়ে গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা মিস. টেস বি. ব্রেসনান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সরকারের নির্দেশে এবং কিছু অতিউৎসাহী পুলিশ কর্মকর্তার মাধ্যমে বলপ্রয়োগ, নির্বিচারে গুলি, নির্যাতন ও গ্রেপ্তারের মাধ্যমে জন-আন্দোলন দমন করা হয়েছে।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গত বছরের জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় গত ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তৎকালীন এই পুলিশ মহাপরিদর্শক।
গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের দিন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কীভাবে তিনি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, সে বর্ণনা দিয়েছেন তিনি নিজেই।
আওয়ামী লীগের হামলার আশঙ্কায় পুলিশের বিশেষ শাখার (এসবি) ১১ দিনের বিশেষ সতর্কতার বিষয়ে কিছুই জানেন না পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে।
একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে ও নির্বাচিত সরকার করতে গেলে সব দলের সহযোগিতা লাগবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি এই মামলায় রাজসাক্ষী হতে চান বলেও জানিয়েছেন।