ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ আজ হস্তান্তর করবে ভারত।শনিবার বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে বলে ভারতের মেঘালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
আওয়ামী লীগ
নাটোর সদরে যুবদল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সোমনাথ দে দল থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে তার লিখিত অব্যাহতি পত্রের কপি পাওয়া যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলের নিবন্ধন বাতিল চাওয়া রিট শুনানি আগামী রবিবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিদেশে যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও এডভোকেট সৈয়দ শামীমকে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের সময় তাদেরকে আটক করা হয়।
নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানকে হত্যাচেষ্টার অভিযোগে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ ২৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মোবাইলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে প্রতিবিপ্লব সৃষ্টির চেষ্টার অভিযোগে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়।
বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী বাবুল বক্স (৫৫) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নির্বিচার হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তার নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (২২ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট।