কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট করেন।
আওয়ামী লীগ
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে চাঁদাবাজি মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার সকালে তাকে বরগুনা জেল থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে।
হিন্দুদের ওপর ভর করে আওয়ামী লীগ রাস্তায় নামতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফান্ডের মহাসচিব বিজয় কান্তি সরকার।রোববার (১১ আগস্ট) ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে সম্প্রীতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফিকে আটক করা হয়েছে।
পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় ও পুরনো দল। তিনি নেতা-কর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমরা আপনাদের সাথে আছি।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের থানা রোড (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) এলাকার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। এঘটনার পরে তার বাড়ি থেকে ৬ জনের মরদেহ করা হয়।
শেখ হাসিনার দেশ ত্যাগ এবং সরকার পতনের খবরে উচ্ছ্বসিত পঞ্চগড়ের আপামর জনগণ। আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। এসময় মিষ্টি বিতরণ করা হয়।
কারফিউয়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সোমবারের ‘শোক মিছিল’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।