কর্মবিরতি প্রত্যাহার করে মঙ্গলবার (২০ আগস্ট) কাজে ফিরেছেন মেট্রোরেলের কর্মচারীরা। এ অবস্থায় শিগগিরই বিদ্যমান সংকট কেটে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।
আগস্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির জন্য আগামী রোববার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।
ইউক্রেনের রাজধানী কিয়েভে আগস্ট মাসে তৃতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাতে এই হামলা হয়।
কথা ছিল ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি আজ লালমনিরহাট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে শনিবার (১৭ আগস্ট) থেকে যথারীতি ট্রেনটি চলাচল করবে।
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, রচনা করা হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল হলেও এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি পালনের কথা জানিয়েছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন
সম্প্রতি ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। ফলে ওইদিন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মেই চলবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকও জানিয়েছে— আগামী ১৫ আগস্ট স্বাভাবিক নিয়মেই চলবে সারাদেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
১৫ আগস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আবার উত্তেজনা দেখা দিয়েছে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী হওয়ায় ঢাকার ধানমণ্ডিতে একত্রিত হয়ে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে দলটি যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে, সেজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ১৭ আগস্ট থেকে বন্ধ থাকা মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়।