আগুন

বরগুনায় আগুনে পুড়ল দুই শতাধিক দোকান

বরগুনায় আগুনে পুড়ল দুই শতাধিক দোকান

বরগুনা শহরের পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  এতে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকান ও ঘরগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস, কসমেটিকসের দোকান, সেলুন, বসতঘর ও আবাসিক হোটেল। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

দিল্লির মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২৬

দিল্লির মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২৬

ভারতের পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে শুক্রবার সন্ধ্যায় একটি তিনতলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে।

১১৩ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানে আগুন

১১৩ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানে আগুন

চীনে তিব্বত এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। বৃহস্পতিবার চংকিং জিয়াংবেই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটিতে ১১৩ জন যাত্রী ও নয়জন ক্রু ছিল।

মাহিন্দার বাসভবনে আগুন দিলেন বিক্ষোভকারীরা

মাহিন্দার বাসভবনে আগুন দিলেন বিক্ষোভকারীরা

শান্তিপূর্ণ পর্যায় থেকে ক্রমশ সহিংস রূপ নিচ্ছে শ্রীলঙ্কার সরকার পতন আন্দোলন। সোমবার দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনসহ কয়েকজন মন্ত্রী-এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

রামপুরায় মোল্লা টাওয়ারে আগুন

রামপুরায় মোল্লা টাওয়ারে আগুন

রাজধানীর রামপুরায় মোল্লা টাওয়ার নামে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। পরে দমকল কর্মীদের পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পুড়ে দুই পরিবারের ৫০ লাখ টাকার ক্ষতি

আগুনে পুড়ে দুই পরিবারের ৫০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের সন্দ্বীপে ঈদের রাতেই কপাল পুড়েছে ৮০ বছরের বৃদ্ধা আজিজা খাতুনের। মঙ্গলবার দিনগত গভীর রাতে বিধবা আজিজার বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তিনি মেয়ের বাড়িতে ছিলেন। 

ফিলিপাইনে বস্তিতে আগুন লেগে শিশুসহ নিহত ৮

ফিলিপাইনে বস্তিতে আগুন লেগে শিশুসহ নিহত ৮

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকণ্ঠে একটি বস্তিতে সোমবার আগুনে ৮০টি বাড়ি পুড়ে গেলে ছয় শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকল বাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

সিলেটে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন: কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সিলেটে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন: কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সিলেট নগরীর লালদীঘির হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া তিনটার দিকে মার্কেটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছে।