বেনাপোল স্থল বন্দরের ট্রাক টার্মিনালে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে আগুন লেগে ৩টি ভারতীয় ট্রাক আগুনে পুড়ে গেছে। শুক্রবার ভোর রাতে সাহরি খাওয়ার সময় আগুনের সূত্রপাত হয়।
আগুন
উড়ন্ত উড়োজাহাজের এক যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে গেল। যা নিয়ে ছড়ালো আতঙ্ক। দ্রুত পদক্ষেপ নিলেন কেবিন ক্রুরা।
বরগুনা পাথরঘাটায় ডক-ইয়ার্ডে মেরামত করতে আসা সমুদ্রগামী মাছ ধরার পাঁচটি ট্রলার আগুনে পুড়ে গেছে। রোববার সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাওলানা আব্দুল কাদেরের ডক-ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক এলাকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টায় ফতুল্লার ইসদাইর আবাসিক এলাকায় শরিফুল আলমের তুলার গোডাউনে এঘটনা ঘটে।
রাজধানীর সদরঘাটের গ্রেটওয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রাজধানীর বনানীর মূল সড়কে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লেগেছে। এতে মহাখালী-উত্তরা রোডে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানীর বিজয় নগর এলাকায় ১৫ তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর চকবাজার এলাকায় টিনের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
কুয়েত সিটির প্রাণকেন্দ্র সুক আল মোবারকিয়ায় অগ্নিকাণ্ডে প্রায় ৩শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পারফিউম দোকান এবং পারফিউম তৈরির অ্যালকোহল গৃহস্থলি সামগ্রী দোকানের কারণে আগুনের তীব্রতা ভয়াবহতা বেড়ে যায়।
রাজধানীর সদরঘাটে যাত্রীবাহী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।