নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর বিলাস নগর এলাকায় শনিবার রাত ১১টার দিকে একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আগুন
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আজ ভোর রাতে অগ্নিকান্ডে ৪টি রিসোর্ট, ২টি রেস্টুরেন্ট ও ১টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় রিপন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটের পাশের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ করে।সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
গাজীপুর মহানগরীর টঙ্গীর মাজার বস্তিতে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২৭ নভেম্বর) ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে সেনাকল্যাণ ভবনের পাশে অবস্থিত মাজার বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করার সময় মিরপুর ১৪ নম্বরে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েচে গার্মেন্টস শ্র্রমিকরা।
বুলগেরিয়ায় মঙ্গলবার ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ার মহাসড়কে পর্যটকদের বহনকারী একটি বাসে দুর্ঘটনার পর আগুন লেগে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়ার মাধপুর বাজারে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানীদের দাবি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবগত রাত তিনটার দিকে।
বরগুনা জেলা সদরের পোটকাখালী গ্রামে গত এক মাস ধরে কিছু বাড়িতে নানা জায়গায় আকস্মিকভাবে আগুন ধরে যাবার ঘটনা ঘটছে বলে জানিয়েছে এলাকার মানুষ।"কখনো কাপড়-চোপড়, কখনো বা চাদর বা গাছের পাতায় আগুন লেগেছে" - বলছেন ওই গ্রামের একজন বাসিন্দা।