আগুন

সোনারগাঁয়ে ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

সোনারগাঁয়ে ট্রাকে আগুন, হেলপার দগ্ধ

বিএনপির অষ্টম দফা অবরোধের আগের রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। আগুনে দগ্ধ হয়েছেন হেলপার সায়মন (২৪)। মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টায় খুলনা-মোংলা জাতীয় মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

খুলনায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস

খুলনায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস

খুলনা মহানগরীতে সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা এমএ বারী সড়কে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পাবনার ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির ১১টি সিট পুড়ে গেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওয়াশফিটে রাখা চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের একটির বগিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে আগুন

টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাসটি অনেকাংশই পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পাটখড়িবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

পাটখড়িবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

রাজশাহীতে পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে গেছে।রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কাজলা মোড়ে রাবির গেটের সামনে এই ঘটনা ঘটে।

পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সপ্তম দফায় ডাকা বিএনপির অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে হবিগঞ্জের ধুলিয়াখালে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নাটোরে ৩টি বাসে আগুন

নাটোরে ৩টি বাসে আগুন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় একটি ফিলিং স্টেশনে পার্কিং করা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায়। এতে তিনটি বাস সম্পূর্ণ পুড়ে যায়।

নওগাঁয় পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁয় পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁর মহাদেবপুরে একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাসের অধিকাংশ স্থান পুড়ে গেছে।

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল ২৫ ঘর

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল ২৫ ঘর

ঠাকুরগাঁওয়ে আগুনে ১৬টি পরিবারের ২৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলো।