রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন
বরিশাল মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নগরীর আলেকান্দা এলাকায় ৭টি দোকানঘর পুড়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর এই আগুন দেওয়া হয়।
কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর বাজারএকটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে পেট্রোল পাম্পসহ অন্তত আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন বিডি’ নামের কারখানাটিতে আগুন লাগে।
রাঙামাটি পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি লার্নিং সেন্টারসহ একাধিক স্থাপনা আগুনে পুড়ে গেছে। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চলন্ত একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় রোগীসহ চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিংমলে আগুন লেগে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাতে গুল প্লাজা নামে ওই শপিংমলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।