রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রী বেশে মিডলাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আলামিন। তার বাবার নাম মনিরুজ্জামান। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন আলামিন।
আগুন
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি তুলা তৈরির কারখানা। এতে অন্তত ১৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি কারখানা মালিকের।
ঢাকার সাভারে পার্কিংয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
ঢাকার হাইকোর্টের কাছে মঙ্গলবার (৩১ অক্টোবর) একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপি ও কয়েকটি দলের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শুরুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের দেওয়ানবাগ গেট এলাকায় যানবাহন ভাঙচুর ও দু’টি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ শুরুর প্রথম দিন সকালে চট্টগ্রাম নগরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান। সোমবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার বিনোকদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার রাজধানীর নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বেশ কিছু যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বেতন বাড়ানোর দাবিতে সোমবার আবারও গাজীপুরে বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
সমাবেশ ও হরতালের দুই দিনে বাস ডিপোতে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিসি)।