মাউ নিং বলেন, মার্কোসের সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে বেইজিং তার কঠোর অবস্থান প্রকাশ করছে এবং ম্যানিলাকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দিচ্ছে। বেইজিং আশা করে, তাইওয়ান প্রশ্নে ফিলিপাইন আগুন নিয়ে খেলা থেকে বিরত থাকবে।
আটক ১
ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত এলাকা থেকে সোনার ৪০টি বারসহ রিমন হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার চারগাছা শিবপুর বাজার থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একজনকে আটক করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেগিল্লার বিল এলাকায় অভিযান পরিচালনা করে ২৪২ ক্যান বিয়ারসহ একজনকে আটক করেছে র্যাব।
আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে বরিশালের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় বিএনপির এক কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নেত্রকোনা-২ (সদর- বারহাট্টা) আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয়ের অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগে আনিছ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
কুষ্টিয়া-৪ আসনে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। এছাড়াও তিনটি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৮২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চালককে আটক করা হয়।
ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার শাখারীদহ বাজারে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়া জাহেদী মহুলের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে।