পটুয়াখালীর কুয়াকাটা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বরিশালে একটি ট্রাক তল্লাশি করে ২৪০ মণ জাটকা উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন।
- এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে : পর্যটনমন্ত্রী
- * * * *
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- * * * *
- ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা
- * * * *
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা
- * * * *
- রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
- * * * *
আটক
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অফিসে হামলা চালিয়ে ১৯ জেলেকে ছিনিয়ে নিয়েছে চোরাকারবারিরা। অবৈধভাবে পাচারকালে মঙ্গলবার সকালে সুন্দরবনের নন্দবালা এলাকায় পশুন নদী থেকে একটি ফিশিং ট্রলার ও ৪টি নৌকা বোঝাই ২০ লাখ টাকা মূল্যের শিলা কাঁকড়াসহ ২৫ জেলেকে আটক করে বন বিভাগ
রাঙ্গামাটিতে জুয়া খেলার সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স ট্রীমের যৌথ অভিযান ৪ জন মাদক কারবারী, ৫৪ কেজি গাঁজা ও ১ টি মিনি পিকাপ ভ্যান আটক করে।
মেহেরপুরে নাশকতা মামলায় পৌর জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ দুই জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে জামায়াত ইসলামের ঝটিকা মিছিল শেষে ফেরার পথে শহরের কোট মোড় থেকে পুলিশ তাদের আটক করে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১৮টি স্বর্ণের বারসহ আকতারুল (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে স্বর্ণের এ চালানসহ তাকে আটক করা হয়।
ফরিদগঞ্জ ২টি চুরি হওয়া অটোরিকশা এবং ৩টি ব্যাটারিসহ অটো রিকশা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জে পৃথক মাদক বিরোধী অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন।