নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল সদর উপজেলায় নিজেদের বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করে। তবে এই হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।
আটক
ঢাকার বিমানবন্দর থানাধীন রেলস্টেশন এলাকা থেকে একটি ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র্যাব)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে মেহদুদ হারুন (২৫) নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। মেহমুদ হারুন নারায়ণগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তিনি সাভারের রাজশন এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে আন্দোলনকারীদের ৯ জনকে আটক করা হয়েছে বলে দাবি চাকরিপ্রত্যাশীদের। শনিবার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নেত্রকোনার কলমাকান্দা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মো. সাহেদ আলী(৫৫) নামে এক মাদক কারবারি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লোহা চুরি করার সময় চার কিশোরকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (৯ জুন) রাতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃত হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড কানজরপাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে আবু বক্কর (৫০) ও একই এলাকার শমসের আলমের ছেলে গিয়াস উদ্দিন (২৬)।
স্কুলের পোশাক পরা অবস্থায় গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণসহ নিষিদ্ধ পণ্য নিয়ে এফ এস জিয়াউল নামে বিমানের এক কেবিন ক্রুকে আটক করেছে দেশটির পুলিশ। গত রবিবার রাত ১টায় জেদ্দা-ঢাকা বিজি ১৩৬ নম্বর ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।