চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগের প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগের প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে সরকারি চাল ও ধানের মজুদে অনিয়ম এবং দুই কোটি টাকার বেশি মূল্যের খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে কনিষ্ঠ শিক্ষকদের এমপিও ভুক্তকরণসহ মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাতের মূলহোতা অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এ রিমান্ড মঞ্জুর করেন।
প্রতারণা করে গ্রাহকের ৬০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ভুয়া এনজিও’র মালিকসহ ৬ জনকে আটক করেছে র্যাব।
অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
পাবনা প্রতিনিধি:পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভিজিএফের তালিকায় স্বচ্ছল ব্যক্তি, পাকা বাড়ি ও দশ বিঘা জমির মালিক রয়েছেন। চেয়ারম্যানের কারসাজিতে ওই ইউনিযনের অনেক দিনমজুর ও হত দরিদ্র রয়েছে তালিকার বাইরে। এ নিয়ে দু:স্থ ও অসহায় মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদ্ররিদ্রদের ভিজিএফ খাদ্য
অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।