পাবনায় আধিপত্য বিস্তারের জেরে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চক পাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
আধিপত্য বিস্তার
বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। ওই যুবদল নেতার নাম সুরুজ গাজী (৩৫)। এ ছাড়াও আরও একজন আহত হয়েছেন। রোববার (২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
পাবনার আমিনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঘইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তার ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের এ ঘটনায় পারভেজ হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
ফরিদপুরে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
কুমিল্লার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হাসান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে দুলাল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন দুপক্ষের অন্তত ১০ জন।