আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।
আফগানিস্তান
আফগানিস্তানে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের আস্তানাকে নিশানা বানিয়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের হামলার জবাবে চালানো পালটা অভিযানে পূর্বাঞ্চলের কুনার ও নানগারহার প্রদেশের ‘ডুরান্ড লাইন’ সীমান্তের কাছে একটি পাকিস্তানি সামরিক চৌকি দখল করেছে আফগানিস্তান।
আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের কাছে বেসরকারি বিমান সংস্থা কাম এয়ারের জ্বালানি ডিপোতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার তালেবানরা এ খবর জানিয়েছে।
আঞ্চলিক অস্থিতিশীলতা ও ভ্রমণসংক্রান্ত জটিলতার কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার নির্ধারিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ স্থগিত করা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই সিরিজটি এখন ২০২৬ সালের শেষ দিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র সংঘাত চলছে। তার নেতিবাচক প্রভাব পড়েছে ক্রিকেটে। গত সপ্তাহে নেপালে ওমান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিকদের নিয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এর ছয় ম্যাচ স্থগিত হয়েছিল।
আফগানিস্তানের স্থল বাহিনী পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের ১৬টি সামরিক স্থাপনা এবং উত্তর-পশ্চিমের একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে।
আফগানিস্তানের অভ্যন্তরে কয়েক ঘণ্টা ধরে চালানো আন্তঃসীমান্ত হামলার পরেও নিজেদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে পাকিস্তান। আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান এখনো চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটি।
পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। একইসঙ্গে উভয় পক্ষকে একে অপরের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে দেশটি।
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারশন গজব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের (ওসিন্ট) ইউরোপ শাখা এক বার্তায় এ দাবি করেছে।