মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৭ জননিহত ও আরো অনেক জন আহত হয়েছেন। প্রচন্ড বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে। সরকার ও স্থানীয় কর্মকর্তারাএকথা জানিয়েছে
আফ্রি
বিশ্ব রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সোনা এনে দিলেন সাঁতারু তাতজানা শোয়েনমেকার।
মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২:১৮.৯৫ সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন শোয়েনমেকার। এমন অর্জনের পর পুলের মধ্যেই বাচ্চাদের মতো কেঁদে ফেলেন এই সাঁতারু।
দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে ১১৭ জনের মৃত্যুর ঘোষণার চেয়ে এই সংখ্যা অনেক বেশী। সরকার শুক্রবার একথা জানায়।
ওয়ানডেতে প্রথমবারের মতো সফরকারী সাউথ আফ্রিকাকে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। ডাবলিনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯০ রান করেন আয়ারল্যান্ড
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের পর দেশটির একাংশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭২ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পদদলিত হয়ে মারা গেছে অন্তত ১০ জন। সোমবার রাতে সোয়েতোর একটি শপিং সেন্টারে লুটপাটের সময় এ ঘটনা ঘটে। গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশের সাথে এখন সেনা মোতায়েন করা হয়েছে।
পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯)। বুধবার (০৭ জুলাই) স্থানীয় সময় রাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই একটি কারাগারে এ দণ্ড ভোগ করতে যান তিনি।
দক্ষিণ আফ্রিকা সরকার একজন নারীর একইসাথে একাধিক পুরুষকে বিবাহ করার বিষয়টি বৈধ করার যে প্রস্তাব দিয়েছে, তাতে দেশটির রক্ষণশীল সমাজে প্রতিবাদের ঢেউ উঠেছে।
দক্ষিণ আফ্রিকায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে দু’সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা রোববার নতুন করে বিধি-নিষেধ আরোপের এ ঘোষণা দেন।
নতুন নতুন রেকর্ড গড়ে এক একজন গিনেজ বুকে নাম লেখাচ্ছেন। তবে এবার এক অন্য রেকার্ড করে গিনেজ বুকে নাম লেখালেন দক্ষিন আফ্রিকার এক নারী।
দক্ষিণ আফ্রিকায় আর্থিক জালিয়াতির অভিযোগে সাত বছরের জেল হয়েছে ভারতের মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিস লতা রামগোবিনের।