দেশ ছেড়ে আমেরিকায় যাত্রা শুরু করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে মা-বাবার কবর জিয়ারত শেষে কোম্পানীগঞ্জ থেকে ঢাকা বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। কাদের মির্জা সূত্রেই বিষয়টি জানা গেছে।
- ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ৬ কিমি ম্যারাথন
- * * * *
- চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত
- * * * *
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
- * * * *
- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- * * * *
আমেরিক
ব্রিটেনের সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে।
আমেরিকার ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরাইলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে ওকল্যান্ড বন্দর শ্রমিকরা এই পদক্ষেপ নেন।
চীন নীতিতে পূর্বসরি ডোনাল্ড ট্রাম্পকেই অনুসরণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হুওয়ায়েসহ চীনের ৫৯টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক রয়েছে এমন এক ডজনেরও বেশি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি প্রায় চূড়ান্ত।
বার্সেলোনার হয়ে সারা মৌসুমজুড়ে গোল করেছেন। অবশ্য, তবুও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার দেশের জার্সিতেও গোল পেলেন এলএম টেন। তা সত্ত্বেও জয় পেল না আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস স্যাঞ্জেজ। প্রথমার্ধে তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।
শুরু হতে যাচ্ছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি।
ইউরোপের ঠিক কোন জায়গায় আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে সেই গোপন খবর জানিয়ে দিয়েছেন মার্কিন সেনারা। এসব সেনা মার্কিন কৌশলগত পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষা এবং প্রহার দায়িত্বে ছিলেন।
‘আমি শ্বাস নিতে পারছি না!’ বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের বুকে এক কৃষ্ণাঙ্গ যুবকের অন্তিম শব্দগুলির অনুরণন চিরকাল থাকবে। ২৫ মে, ২০২০ শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। মঙ্গলবার তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে বৈষম্যের ক্ষত সারিয়ে তুলতে বদ্ধপরিকর হল ‘সাদা বাড়ি’।
গাজা উপত্যকায় ইসরাইলের নির্মম গোলাবর্ষণের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে। ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে।
মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য কোরি বুশ ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনের মুখে কোরি বুশ এই আহ্বান জানান।