আমেরিক

আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন, আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি

আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন, আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি

আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সাথে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে।

আমেরিকা এখন অভিবাসী ক্যাম্প: ট্রাম্প

আমেরিকা এখন অভিবাসী ক্যাম্প: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমেরিকা এখন অভিবাসীদের ক্যাম্প হয়ে দাঁড়িয়েছে। কোনো এক মহল আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। অভিবাসীদের প্রবাহকে তিনি আমেরিকার ওপর আক্রমণের সঙ্গে তিনি তুলনা করেন।

ইরানের ব্যাপারে আমেরিকার ভুল নীতি পরিবর্তন করতে হবে: চীন

ইরানের ব্যাপারে আমেরিকার ভুল নীতি পরিবর্তন করতে হবে: চীন

জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির ভাষণের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে চীন। বেইজিং একইসঙ্গে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি পরিহার এবং তেহরানের ওপর আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

চীন-আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

চীন-আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

বিশ্ব পরাশক্তি চীন ও আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশলগত প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। 

হিজবুল্লাহর ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

হিজবুল্লাহর ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

ইরান থেকে তেল আমদানি করায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। গত শুক্রবার নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে আরব নিউজের প্রতিবেদনে জানা গেছে।

‘পেছন থেকে ছুরি মেরেছে আমেরিকা ও অস্ট্রেলিয়া’: ফ্রান্স

‘পেছন থেকে ছুরি মেরেছে আমেরিকা ও অস্ট্রেলিয়া’: ফ্রান্স

আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কে টানাপড়েনের জের ধরে ওই দুই দেশ থেকে নিজের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ফ্রান্স। ফ্রান্স ২৪ নিউজ চ্যানেল জানিয়েছে, ‘পরামর্শ করার জন্য’ দুই রাষ্ট্রদূতকে প্যারিসে তলব করা হয়েছে।

পয়েন্ট কাটা যাবে ব্রাজিলের!

পয়েন্ট কাটা যাবে ব্রাজিলের!

ব্রাজিল প্রশাসনের উদাসিনতার ফল ভোগ করতে হতে পারে নেইমারদের। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে যাওয়া আর্জেন্টিনার চার ফুটবলার কোভিড বিধি ভেঙে ইংল্যান্ড থেকে দলের সাথে যোগ দিয়েছিলেন।

নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধী আমেরিকা

নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধী আমেরিকা

ভারত জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা লাভের যে চেষ্টা করছে তার বিরোধিতা করেছে ওয়াশিংটন। কোনো মার্কিন কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক।

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত

বাগাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে ইরাকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনা অভিপ্রায় আমেরিকার নেই। তিনি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আ’রাজির সঙ্গে এক সাক্ষাতে একথা জানান বলে ইরাকি বার্তা সংস্থা ‘নাস নিউজ’ জানিয়েছে।

নিজের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে সিদ্ধহস্ত আমেরিকা: চীন

নিজের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে সিদ্ধহস্ত আমেরিকা: চীন

বিশ্বব্যাপী চলমান উত্তেজনা বিশেষ করে আফগানিস্তানের চলমান সংঘর্ষ ও প্রাণহানির জন্য আমেরিকাকে দায়ী করেছে চীন। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ চিয়ান বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে।