ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শুরুতে মহান ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।