সিরাজদিখানে আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সিরাজদিখানে আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘটের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজদিখান উপজেলা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি গোয়ালবাড়ি পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেল শোডাউনও করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম ও কাইয়ুম হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির টুটুল, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ হোসেন,বিক্রমপুর আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম।

এছাড়া, কাইয়ুম, আকাশ, অর্ণব, সেলিম, বোরহান, রেজা, হোসেন, সায়মন, নাদিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।