মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বাটতলায় এ ঘটনা ঘটে। কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ নৌকা সমর্থকদের। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
- কৃষি ও সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে এনআরবিসি ব্যাংকের কর্মশালা
- * * * *
- ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডির কমিটি বাতিল
- * * * *
- চীনের প্রত্যন্ত তৃণভূমিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল কম্পিউটিং কেন্দ্র
- * * * *
- সমাজের প্রতি ইমামদের দায়িত্ব অনেক বেশি : কেসিসি প্রশাসক
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ
- * * * *
আসন
টাঙ্গাইল-৭ আসনের জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারের সাথে ভোটের মাঠে লড়াই জমিয়ে তুলেছেন ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস আলী।
পাবনা প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ফরিদপুর-ভাঙ্গুড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মকবুল হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এতে করে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে না ওই আসনে। নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের (৭৫) মৃত্যু হওয়ায় স্থগিত করা হয়েছে এ আসনের নির্বাচন।
রংপুর-৩ আসনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন আনোয়ারা ইসলাম রানী। এই আসনে রানীর প্রতিদ্বন্দ্বী জাপা চেয়ারম্যান জিএম কাদের।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকি।
নাটোরের লালপুর উপজেলা জাতীয় পার্টি নিজ দলের প্রার্থীকে বয়কট করে নাটোর-১ আসনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে সমর্থন করেছে।
কুষ্টিয়া-৪ আসনে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। এছাড়াও তিনটি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।