চাঁদপুর মতলব উত্তরে ৮ মাসের সাজাপ্রাপ্ত ১৭ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
- দিনাজপুরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ১
- * * * *
- মিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- * * * *
- দেশ ও জনগণের স্বার্থে সংসদে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে: প্রধানমন্ত্রী
- * * * *
- এই সংবিধান আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ : মির্জা ফখরুল
- * * * *
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ, ২৫ দিনে ৯৪ বিল পাস
- * * * *
আসামি গ্রেফতার
গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় গতরাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। এরা হলো মোঃ আনোয়ার হোসেন,ওমর ফারুক,মোঃ সুজন শেখ ও মোঃ আঃ গফুর। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ফরিদপুরের আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১০। হত্যাকাণ্ডের ছয় বছর পলাতক থাকার পর র্যাবের হাতে ধরা পড়লো সে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী মডেল থানা এলাকায় গাড়ি চাপায় পথচারী শিশু রাইসা হত্যা মামলার পলাতক আসামি মো. নাসিরকে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার র্যাব অভিযান চালিয়ে ফেনী মডেল থানার কাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলার কাহালু থানার একটি অপহরণ মামলার আসামি মো. সোহানকে (২৭) নাটোর থেকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহান নাটোর সদরের তেগাছি এলাকার মো. কালামের ছেলে।
মৃত্যুদণ্ডের সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এসময় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৯ জনকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার করে অর্থদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পরদিন সোমবার ভোর রাতে কুমিল্লা থেকে পালানোর সময় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় প্রধান আসামি বদরুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় চট্টগ্রামের খুলশী থানার ওয়াসার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার খোনকারপাড়া ও ডেগিল্লার বিল এলাকায় পৃথক দুটি অভিযানে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
২০০১ সালে জাতীয় নির্বাচনপরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিনকে (৬০) ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।