রাজধানীর উত্তরায় বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
আহত ৮
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আটজন আহত হন।
গাজীপুরের কালিয়াকৈরে মসজিদের বাৎসরিক ধান উঠানোকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে আট জন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষ কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ করে।
গ্রিসে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। গ্রিসের উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ইআরটি জানিয়েছে। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
কক্সবাজারের রামু উপজেলায় বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।
চলতি বছরের জানুয়ারি মাসে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত ও ৮৯৯ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। আর নৌপথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত, একজন আহত ও ছয়জন নিখোঁজ হয়েছেন।
গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের সাখে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার, ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আটজন।
ইরানের ইভিন কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এবং কারাগারের ভেতরে গোলাগুলির শব্দও শোনা যাচ্ছে। এতে আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজের উপর বাসের সাথে মাইক্রোবাসের ধাক্কা লেগে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো গুরুতর আহত হয়েছেন অন্তত ৮জন।
জেরুজালেমের ওল্ড সিটির কাছে একটি বাসে বন্দুকধারীর এলোপাতাড়ির গুলিতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।