খুলনায় অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আহত
পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর অদূরে কুয়াকাটা-সৈয়দপুর রুটের তুহিন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩২৬৬) অটোবাইক অতিক্রমকালে বিপরীত দিকের দ্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শাওন তালুকদার (৩০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন।
মিয়ানমারে এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটির এক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ফরিদপুরে একটি গ্রামে একদিনে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন। আহত বেশিরভাগ রোগীকেই ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সাথে দেয়া হচ্ছে ভ্যাক্সিন।
রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে পিকনিকের বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের সামনে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে।
রাজধানীর জুরাইনের মুরাদপুর এলাকায় ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দিনাজপুরের স্বপ্নপুরীতে ফিল্ড ওয়ার্কে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ১২ জন শিক্ষক-শিক্ষার্থী।