শীত শুরু হওয়ার আগে ইউক্রেনের পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য ৩০ দিনের কিছু বেশি সময় বাকি আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেনা প্রধান জেনারেল মার্ক মিলে।
ইউক্রেন যুদ্ধ
আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে ‘যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে’ ইন্ধন যোগাচ্ছে। তিনি গতকাল শুক্রবার (২১ জুলাই) রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন।
ইউক্রেন যুদ্ধে নয় হাজার দুই শ’রও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো এ কথা বলেছেন।
যুদ্ধের কারণে ইউক্রেনে ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। সংস্থাটি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০তম দিনে এই সংখ্যা জানিয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে বাংলাদেশে সারের দাম ১০৫ শতাংশ, চিনির দাম ৬০ শতাংশ, পেট্রোলের দাম ৪৭ শতাংশ এবং স্যানিটারি প্যাডের দাম ২৩ শতাংশ বেড়েছে।
যুদ্ধে নিষিদ্ধ ল্যান্ডমাইন ব্যবহার করেছে ইউক্রেন। মাইন বিস্ফোরণে একজনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির পা বিচ্ছিন্নসহ ১১ জন বেসামরিক লোকের প্রাণহানির ঘটনা রেকর্ড করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ৪৭৭ জন শিশুর মৃত্যুর হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেছেন।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের তীব্রতা আবার বাড়তে শুরু করেছে। রুশ হামলায় নিহত ১৩। হামলা জোরদারের পর ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়ার কিছু এলাকায় অগ্রসর হয়েছে ।