ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, তা আর আমাদের হাতে নেই- এমন কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
- ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- * * * *
- রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহী নিহত
- * * * *
- এগ্রিবিজনেস অনুষদে ডিন অ্যাওয়ার্ড পাচ্ছেন শেকৃবির ৮৬ শিক্ষার্থী
- * * * *
- চাঁদপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ
- * * * *
- ইউরোপের বাজারে অ্যামান্টাডিন ক্যাপসুল বাজারজাত করছে রেনাটা
- * * * *
ইউক্রেনে
রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ পাঠানো হতে পারে বলে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আর সেক্ষেত্রে রুশ বিমান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের শক্তি অনেকগুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ঘুষ নেওয়ার অভিযোগে ইউক্রেনের সুপ্রিম কোর্টের প্রধান ও প্রধান বিচারপতি ভেসেভলোদ কেনিয়াজিয়েভকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাজধানী কিয়েভে প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে ভেসেভলোদ কেনিয়াজিয়েভকে গ্রেফতার করা হয়।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে রকেট হামলায় আরমান সোল্ডিন নামে এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এর একজন সাংবাদিক নিহত হয়েছেন।
গত পাঁচ মাসে ইউক্রেনে ২০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। এছাড়া আরো ৮০ হাজার আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন বলে সদ্য প্রকাশিত গোপন এক গোয়েন্দা নথিতে বলা হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার ভোরে রুশ বাহিনীর চালানো হামলায় দিনিপ্রোতে এক নারী ও তার তিন শিশু সন্তান নিহত হয়েছে বলে জানিয়েছেন দিনিপ্রোর স্থানীয় মেয়র।
চারদিনের সফরে আজ রবিবার ভারতে যাচ্ছেন ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে এই প্রথম ইউক্রেনের কোনো মন্ত্রী ভারত সফরে আসছেন। এই সফরে ভারতীয় নেতৃবৃন্দের সাথে জাপারোভা দেখা করবেন।
চলতি এপ্রিল মাসের জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার এই দায়িত্ব গ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ। আর এ কারণেই কিয়েভ তার পাশ্চাত্য মিত্রদের সাথে সুর মিলিয়ে বলেছে, এটি 'প্রতীকী বিপর্যয়।'
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না।
ইউক্রেনের কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে নিহত হয়েছেন আটজন। এতে আহত হয়েছেন আরও সাতজন।