ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার একটি রুশ ক্ষেপণাস্ত্র ক্রামাতোর্স্ক শহরে আঘাত হানে। এতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
ইউক্রেনে
ইউক্রেনে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ও তার জোট ন্যাটোর সরবরাহ করা কিছু অস্ত্র ও সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে রাশিয়া। আর এসব অস্ত্র ও সরঞ্জাম নিজেদের মতো করে গড়ে নেয়ার চেষ্টা করছে ইরান। বিষয়টির সাথে সংশ্লিষ্ট চারটি সূত্রের সাথে আলাপ করে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
কয়েক দিন ধরে 'ইউএফও'গুলো রাজধানী মস্কো এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শহরের বিপজ্জনকভাবে বর্ষিত হচ্ছে। রুশরা এতে ভয় পেয়ে গেছে বলে অনেকে বলছেন। এটাকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নতুন ড্রোন যুদ্ধ হিসেবে অভিহিত করা হচ্ছে।
ইউক্রেন সোমবার তাদের বাহিনীকে ফাইটার জেট সরবরাহ করার জন্য মিত্রদের ওপর তাদের চাপ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ফাইটার এই মুহূর্তে ইউক্রেনে সরবরাহ করা উপযুক্ত হবে না- যুক্তরাষ্ট্রের সর্বসাম্প্রতিক এমন মূল্যায়ন সত্ত্বেও ইউক্রেন এই চাপ অব্যাহত রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রতি 'অটল' সমর্থন ঘোষণা করে বলেছেন, এই যুদ্ধে রাশিয়া জয়ী হতে পারবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাথে করা পরমাণু চুক্তি স্থগিত করার প্রেক্ষাপটে এই ঘোষণা দিলেন বাইডেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে যেসব মন্তব্য করেছেন, তা পছন্দ হয়নি রাশিয়ার। ইমানুয়েল ম্যাক্রোঁ, লে জ্যোরনাল দু দিমাখেঁ পত্রিকাকে জানান, ফ্রান্স ইউক্রেনে রাশিয়ার পরাজয় দেখতে চায়; তবে, ধ্বংস দেখতে চায় না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, বিজয় ছাড়া ইউক্রেনের কোনো বিকল্প নেই। আমাদেরকে ইউক্রেন এবং ইউরোপকে মুক্ত করতে হবে। কারণ, যখন রুশ অস্ত্র থেকে আমাদের দিকে গুলি ছোঁড়া হয়, তখন তা প্রতিবেশীদের দিকেও তাক করা থাকে।
রাশিয়া বলেছে, ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনী নতুন করে বেশ কিছু সাফল্য পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার এক বছর পূর্তি ঘনিয়ে আসার একই সময়ে এ দাবি করলে রাশিয়া। গত বছর ২৪ ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল মস্কো।
একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শুক্রবার ইউক্রেনে গোলা বর্ষণ করেছে রাশিয়া। ক্ষেপনাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করে, আর এর ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে যতদিন লাগবে ততদিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করবে। খবর এএফপি’র।