বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শুক্রবার বেলারুশের পার্লামেন্ট ও জনগনের উদ্দেশে তার ভাষণে বলেছেন, ইউক্রেনবাসী শান্তি চায়, কিন্তু পশ্চিমের কেউই বিন্দুমাত্র তা আমলে নিচ্ছে না।
ইউক্রে
জার্মানি থেকে লেপার্ড টু ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের ব্যবহারের জন্য ১৮টি অত্যাধুনিক ট্যাংক, যা যুদ্ধক্ষেত্রে প্রধান সমরাস্ত্র হিসেবে বিবেচিত হয়, তা সরবরাহ করা হয়েছে।
রাশিয়া বেলারুশে পরমাণু অস্ত্র রাখার কথা জানিয়েছে। তারপরেই নিরাপত্তা পরিষদে বৈঠক চেয়েছে ইউক্রেন।সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যেভাবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে, তা আর মেনে নেয়া যাচ্ছে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না।
ইউক্রেনে নতুন করে আরও আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। আর সে লক্ষ্যে ইউক্রেনে আরও ৪ লাখ সেনা মোতায়েন করতে হবে।
জাতিসংঘ পরমাণু সংস্থার প্রধান বুধবার বলেছেন, ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ রয়ে গেছে।
ইউক্রেনের কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে নিহত হয়েছেন আটজন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
ইউক্রেনের জন্য চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা যুদ্ধ বন্ধের ভিত্তি হতে পারে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি বলেছেন, "যখন পশ্চিমা বিশ্ব ও কিয়েভ প্রস্তুত হবে, তখন চীনের শান্তি পরিকল্পনার অনেক বিধান গ্রহণ করা যেতে পারে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন। অব্যাহত এই যুদ্ধ বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে ডুডা জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের হাতে চারটি সাবেক সোভিয়েত আমলে তৈরি মিগ ২৯ যুদ্ধ তুলে দেয়া হবে। এই প্রথম ইউক্রেনকে যুদ্ধ বিমান দিচ্ছে কোনো দেশ। কয়েক দিনের মধ্যেই বিমান ইউক্রেন পৌঁছে যাবে।