ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাসিলবাগ বুড়িগঙ্গা নদীতে ডুবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ইদ
ঝিনাইদহে দাফনের ৬১ দিন পর সোহান (১৪) নামে এক কিশোর স্কুলছাত্রর লাশ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার নগরবাথান গ্রামের ১৯ মাইল কবরস্থান থেকে সোহানের লাশ উত্তোলন করে।
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর রোডে মোবারকগঞ্জ রেলগেট থেকে ১১৮৭ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব-৬।
ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরঙ্কুশ ভাবে বিজয় লাভ করেছে।
ঝিনাইদহ সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মাছপাড়া গ্রামের আরিফুল হকের বাড়ি থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন (২৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। সে সময় আহত হয়েছে আরও দু’জন।শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।