আইপিএলের চলমান অষ্টাদশ আসরে বেশ আলোচনায় ছিল অনেকটা কুকুরের মতো দেখতে রোবট ‘চম্পক’। যাকে ঘিরে ক্রিকেটার, ধারাভাষ্যকার থেকে শুরু করে দর্শকদের মাঝেও বাড়তি উন্মাদনা দেখা যায়।
ইপিএ
আইপিএলের আসর আরও বড় করার চিন্তাভাবনা করছে বিসিসিআই। ২০২৮ সাল থেকে আইপিএলকে ৯৪ ম্যাচের টুর্নামেন্টে পরিণত করার ব্যাপারে সক্রিয় আলোচনা চলছে। তবে আপাতত নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার পরিকল্পনা নেই।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামে বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ২৬ জন নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজকের ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করা হবে।
১১১ রানের পুঁজি মাত্র। রানবন্যার আইপিএলে এত কম পুঁজি নিয়ে ম্যাচ জয় তো স্বপ্নের মত। কিন্তু সেই স্বপ্নকেই আজ মঙ্গলবার বাস্তবে রূপ দিল পাঞ্জাব কিংস।
আইপিএল ২০২৫ আসরে মোহাম্মদ শামির দুঃস্বপ্ন যেন থামছেই না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয় ইনিংসে ২১ ওভারে ২৩৩ রান দিয়ে তার ইকোনমি রেট দাঁড়িয়েছে ১১.১ এ।
ডিপিএলে আজ (শনিবার) চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী–মোহামেডান মুখোমুখি হবে। এ ছাড়া আইপিএল-পিএসএলে দুটি করে ম্যাচ এবং ফুটবলে ম্যাচ আছে বার্সেলোনা, ম্যানসিটি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের।
আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এ ছাড়া নারী বিশ্বকাপ বাছাই ও আইপিএলে ম্যাচ রয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে এখনো পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স। যেখানে দুই জয়ে ভালো শুরু করেছে তারা। তবে এবার দুঃসংবাদ এসেছে গুজরাট শিবিরে। দেশে ফিরে গেলেন দলটির অন্যতম বড় তারকা কাগিসো রাবাদা।
আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ।
রাজস্থান রয়্যালসে অধিনায়ক হিসাবে ফিরছেন সাঞ্জু স্যামসন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ছাড়পত্র পেয়ে গেছেন তিনি। এতদিন সেই ছাড়পত্র না পাওয়ার কারণে শুধু্মাত্র ব্যাটার হিসেবে খেলেছেন তিনি।