বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত থেকে ২০২১-২২ অর্থবছরে বিশেষ গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ শিক্ষক।
ইবি
ইবি প্রতিনিধি: ক্যালেন্ডারের পাতা ঘুরে প্রতিবছরের ডিসেম্বরেই আসে বিজয়ের দিন। কিন্তু এবারের বিজয় দিবস প্রতিবারের মতো নয়। এবার বিজয় পূর্ণ করেছে অর্ধশত বছর। বিশেষ এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে রংতুলিতে ক্যাম্পাস রাঙিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম ও সাধারণ সম্পাদক পদে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান মুকুট নির্বাচিত হয়েছেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মৃৎশিল্পী ফোরামের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহব্যাপী মৃৎশিল্প প্রদর্শনী শুরু হয়েছে।
শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সংগঠনটি।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের ভরাডুবি ঘটেছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১০টিতে বিএনপি-জামায়াত প্যানেলের শিক্ষকরা জয়লাভ করেছেন। বাকি পাঁচ পদে জয় পেয়েছে আওয়ামীপন্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ফেসবুক পেজে শিক্ষক নিয়োগের আবেদন নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ''IUian-ইবিয়ান' নামক পেজটিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পোস্ট করার সাথে সাথে আবেদন গ্রহণ প্রক্রিয়া যুক্ত করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইবি প্রতিনিধি:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তার নেতৃত্বে ক্যাম্পাস সংলগ্ন মেসে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদের উপর স্থানীয়দের কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে ক্যাম্পাস পার্শবর্তী আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর মূল্যায়নে ২০২০-২১ অর্থ বছরে ৩ দশমিক ২৫ শতাংশ নম্বর পেয়ে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩২তম অবস্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইউজিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।