চলমান অর্থনৈতিক মন্দায় মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে নিত্যপণ্যের সাথে বেড়েছে চিকিৎসা ব্যয়ও। ওষুধসহ চিকিৎসা খরচের ঊর্ধ্বগতিতে নাকাল নিম্ন আয়ের মানুষ।
ইরাক
ইরানের ২.৭৬ বিলিয়ন ডলারের জব্দকৃত অর্থ ছেড়ে দিয়েছে ইরাক। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ও ইরাক-ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান এ তথ্য দিয়েছেন।
চামড়া, বস্ত্র ও ওষুধ খাতের উন্নয়নে ইরাক বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী।বুধবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে ইরাকের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী খালিদ বটল নাজিম এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহ ব্যক্ত করেন। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিগত কয়েক মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে ইরাকে সরবরাহকৃত ইরানি গ্যাসের পরিমাণ চারগুণ বেড়েছে বলে জানিয়েছে আঞ্চলিক তেল ও গ্যাস বিশ্লেষণকারী কোম্পানি মিটস।
নতুন একটি জরিপ বলছে, সংখ্যাগরিষ্ঠ ইরাকি মনে করেন যে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে সে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে।
ইরাক যুদ্ধে কল-কাঠি নাড়ানো ব্যক্তিরা এখন কে কোথায় রয়েছেন বিশ বছর আগে যখন ইরাক যুদ্ধ শুরু হয়েছিল, তখন বিশ্বের মানুষ হয়তো মার্কিন প্রেসিডেন্ট আর ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সবচেয়ে বেশি নাম শুনেছেন। কিন্তু সেই যুদ্ধের পেছনে ভূমিকা ছিল আরও অনেক ব্যক্তির।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বিগত ছয় বছরের মধ্যে তার প্রথম সফরে মঙ্গলবার ইরাকে পৌঁছেছেন। দেশটিতে টানা রাজনৈতিক সঙ্কটের পর ‘সংহতি’ প্রকাশ করতে তিনি এ সফরে গেলেন।
উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে একাধিক রকেট আঘাত হেনেছে। তুরস্কের কর্মকর্তা ছাড়াও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
ইরাকের বসরায় একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত দু'জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যারাবিয়ান গালফ কাপ ফাইনালের আগে এ ঘটনা ঘটে।
ইরাকের উত্তরাঞ্চলে কিরকুকের কাছে এক হামলায় রোববার ফেডারেল পুলিশের অন্তত সাত সদস্য নিহত হয়েছে। এলাকাটিতে ইসলামিক স্টেট গ্রুপ জিহাদিদের অবশিষ্টাংশ সক্রিয় রয়েছে। পুলিশ ও সরকারি সূত্র এএফপি’কে এ কথা জানায়।