মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ইরানে
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনা হামলা একটি ভুল সিদ্ধন্ত হবে বলে সতর্ক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন এবং তেহরানকে কূটনীতির মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তিনি।
তুরস্কে ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৬ হাজার মানুষের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। সোমবার হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি।
ইসরাইল ইরানের ওপর হামলার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
ব্রিকস দেশগুলোর সঙ্গে যৌথ নৌ-মহড়ায় ইরানের অংশগ্রহণ নিয়ে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ফের ইরানকে সংলাপের জন্য আহ্বান জানিয়ে সেই সংলাপ চলাকালীন অবস্থায় দেশটিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও তা মিত্র ইসরায়েলকে ‘যন্ত্রণাদায়ক’ ও ‘মর্মান্তিক’ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার মোহম্মদ পাকপৌর।
গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। ইরানের সরকারি গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছেন। মানবাধিকারকর্মীদের অভিযোগ, এসব বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী দমন অভিযান চালিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কূটনৈতিক কর্মীরা বাণিজ্যিক ফ্লাইটে নিরাপদে ইরান ত্যাগ করেছেন।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা পিছিয়ে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।