আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করতে এবং গাজা ও লেবাননে ইসরায়েলের ‘অপরাধ’ বন্ধে কাজ করতে সৌদি আরব এবং এই অঞ্চলের অন্যান্য দেশ সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
ইরানে
ইসরায়েলের বিমান হামলায় গত ২৭ সেপ্টেম্বর লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়। এর তিনদিন পর ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে সময়ই গুঞ্জন উঠেছিল তেহরানে হামলা চালাতে পারে ইসরায়েল। তবে, এতোদিন এ বিষয়ে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি তেলআবিব। অবশেষে ইরানে পাল্টা হামলা চালানো ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী।
ইরানের মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে ব্যাপক হামলা চালানো হবে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরাইলকে প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? জবাবে বাইডেন বলেছেন, আমরা আলোচনা করছি।
মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।
ইরানের একটি কয়লা খনিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে ইরাকে গেছেন। তিন দিনের সফরে তিনি বুধবার (১১ সেপ্টেম্বর) ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছান বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে।
ফের উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র। সেখানে একের পর এক সামরিক অ্যাসেটের উপস্থিতি বাড়াচ্ছে দেশটি।