বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। এতে করে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুইপাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে।
ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে। আজ বুধবার সকাল ৯টা থেকে নগরভবনের সামনে এই বিক্ষোভ শুরু হয়।
আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করার মধ্যদিয়ে থেমে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলার রায় এবং এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রম ও তৎপরতা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের কবর রচনা করেছে। এখন বিচারকার্য শেষের পর দলটির নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে বর্তমান সরকারকে।
খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আত্মীয় শেখ তাপস তার গুণ্ডাবাহিনী ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ফলাফল ছিনতাই করে অবৈধ মেয়র হয়ে ঢাকা শহরকে বসবাসের অযোগ্য হিসেবে গড়ে তুলেছিল। শহরকে ধ্বংসের জায়গায় নিয়ে গিয়েছে। আগামী প্রজন্মের কথা চিন্তা করে এ শহরকে বাসযোগ্য করতে হবে।
রাজধানীর পল্টন, রমনা, ওয়ারী ও মতিঝিলসহ বিভিন্ন থানায় করা ১২টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।