৩৭ ওভারে ১৯৭ রানের টার্গেট তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ইংল্যান্ড। এক উইকেটে ৫১ রান করে ভালো অবস্থানেই ছিল ব্রিটিশরা। এরপর ৬৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ইংরেজরা।
উইকেট
শ্রীলঙ্কার বিপক্ষে আজ এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
জাতীয় দলে তানজিম সাকিবের সুযোগটি কুড়িয়ে পাওয়া। পেসার এবাদত হোসেন ইনজুরিতে পড়ায় এই তরুণকে এশিয়া কাপের দলে যুক্ত করে টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে লঙ্কান বোলারদের বোলিং তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।
প্রথম ওভারে তিন ছক্কা! এমন দুর্দান্ত শুরুর পর টিম সাউদির দল ছুটল উল্টো পথে। দারুণ বোলিংয়ে তাদের দেড়শর নিচেই থামিয়ে দিল ইংল্যান্ড। দাভিদ মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই রান অনায়াসেই পেরিয়ে গেল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার আভিষকা ফার্নান্দোর সেঞ্চুরি এবং মিনোদ ভানুকার ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। জয়ের জন্য ৩৫০ রান করতে হবে সৌম্য-মেহেদীদের।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষে কী ভাবছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস? ইস্, চারটি ক্যাচ যদি মিস না হতো, তাহলে তো দুই সেশনের মধ্যেই অস্ট্রেলিয়াকে অলআউট করা যেত।
আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। ভেঙে গেছে সফরকারীদের টপ-অর্ডার। এবাদত হোসাইন ও শরিফুল ইসলাম মিলে তুলে নিয়েছেন চার-চারটা উইকেট। জোড়া উইকেট শিকার করেছেন দু’জনেই। যদিও পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা।
বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন, দ্রুত ফিরেছেন মুমিনুল হক। সবার ব্যাট যখন রান প্রসবা, তখন মুমিনুল ভাঙতে পারলেন না ব্যর্থতার বেড়াজাল। ২৫ বলে ১৫ করেই থেমেছে তার ইনিংস। নিঝাত মাসুদের দ্বিতীয় শিকার তিনি। তার বিদায়ে ৫৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬০ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।