পশ্চিমারা শনিবার দিনের শেষদিকে তাদের প্রতিক্রিয়ায় রাশিয়ার ব্যাংকিংখাত পঙ্গু করে দেয়ার জন্য আর্থিক নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর মস্কো ইউক্রেনের ‘সব দিক থেকে’ সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
উক্রেন
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি।
জার্মানিতে তৈরি প্রাণঘাতী অস্ত্র তৃতীয় কোনো দেশের ইউক্রেনে সরবরাহের ওপর জার্মানির যে নিষেধাজ্ঞা ছিল, জার্মানি তা তুলে নিয়েছে।
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানিয়েছেন, দেশটিতে রাশিয়ার আগ্রাসনে তিন শিশুসহ মোট ১৯৮ জন নিহত হয়েছেন।শনিবার এক ফেসবুক বার্তায় এই তথ্য জানান তিনি।
রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। এছাড়া আরো দু’শ’ রুশ সেনাকে বন্দী করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
চারদিক থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষেত্রে সকল ধরনের উপায় অবলম্বন করেছে রাশিয়া। স্থল, সমুদ্র ও আকাশ পথে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সেইসাথে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলির চারপাশে যুদ্ধ চলছে।
ইউক্রেন থেকে পালানোর বিষয়ে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে।
ইউক্রেনে মস্কোর আগ্রাসন প্রশ্নে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রদান করেছে রাশিয়া। আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থেকেছে। নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়াকে একঘরে করার জন্য এই প্রস্তাব এনেছিল। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে যাবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার দ্বিতীয় দিনেই ইঙ্গিত সংঘাত শেষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দু’পক্ষই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।