উখিয়া

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেফতার

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী রহমতুল্লাহ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর একটি টিম। বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালী এলাকায় অভিযান চালিয়ে এই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।