পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুর পর টানা পাঁচদিন ধরে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ভাঙা হচ্ছে গাড়ি, ব্যবসায়িক স্থাপনা।রাস্তা অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই সবচেয়ে বড় সামাজিক প্রতিবাদ ও বিশৃঙ্খলা।
- কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১০৭ সদস্য গ্রেফতার
- * * * *
- বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্রদল
- * * * *
- "মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো"
- * * * *
- জামায়াত তরুণদের মাদক থেকে দূরে রাখতে চায়: সেলিম উদ্দিন
- * * * *
- আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
- * * * *
উত্তাল
ফ্রান্সের রাজধানী প্যারিসে ট্রাফিক পুলিশের নির্দেশে গাড়ি থামাতে ব্যর্থ হওয়া ১৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। এরপর থেকে শুরু হয়েছে ফ্রান্সজুড়ে আন্দোলন। বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ১৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের গুলিতে এক তরুণের নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠা ফ্রান্সে বিক্ষোভ দমনে কারফিউ জারি করেছে প্রশাসন।
প্রবল শক্তি নিয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। রবিবার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আঘাত হানতে পারে কক্সবাজারে। এরই মধ্যে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের বালিয়াড়িতে দেয়া হয়েছে লাল পতাকা। উপকূলবর্তী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। ইতোমধ্যে নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
ফ্রান্সে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী প্যারিস থেকে একদিনে ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪৪১ জন পুলিশ সদস্য।
ট্রেন দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গ্রিস। বিক্ষোভকারীদের সাথে দেশটির প্রধান রেল কার্যালয়ের বাইরে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
ইরানে পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর হিজাব এবং নৈতিকতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৯ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশও রয়েছে। অন্তত ১৫টি শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
চার দিন যেতে না যেতেই আবারো বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর, বন্দর চ্যানেল ও নদী উত্তাল রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় গরমের তাপদাহ কমছে না। সাগর ও সুন্দরবন উপকূলের প্রচণ্ড বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এমন আবহাওয়ার মধ্যে সাগরে মাছ শিকারে নামতে পারছে না জেলেরা।