এআই যুক্তরাষ্ট্র

২৩টি পারমাণবিক বোমার সমান তাপ ছড়াবে, এমন ‘এআই শহর’ তৈরির পরিকল্পনা

২৩টি পারমাণবিক বোমার সমান তাপ ছড়াবে, এমন ‘এআই শহর’ তৈরির পরিকল্পনা

আমেরিকার উটাহ রাজ্যের একটি ছোট্ট, নির্জন উপত্যকায় বিশাল একটি কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্র্যাটোস প্রজেক্ট’। এটি হবে উটাহের হ্যান্সেল ভ্যালিতে একটি এআই ডেটা ও জ্বালানি ক্যাম্পাস। এই প্রকল্পকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে।