বাংলাদেশ
মেহেরপুর হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সংগৃহীত
মেহেরপুরের গাংনী পৌরসভার শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী সহায়তা দিলেন গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।
মঙ্গলবার (২৬ মে) সকালে গাংনী মন্ডল সুপার মার্কেটের সামনে এই খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি।
এস সময় উপস্থিত ছিলেন, গাংনী কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমিন এবং গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার সভাপতি বিজয় রহমান।