নোয়াখালী প্রতিনিধি:এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক তরুণকে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এইচএসসি পরীক্ষা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ফ্যান খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার ৬৭ হাজার ২৮৯ জন পরীক্ষা দেবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার কেন্দ্র ১৩১টি।
দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলছে।
দেশের আট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে। আজকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দুর্যোগকবলিত স্থান ছাড়া এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রাকৃতিক দূর্যোগের কারণে ৩ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছনোর দাবি জানালেও আগামী ১৭ আগস্ট থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ মঙ্গলবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হবে। সোমবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।