এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে পরীক্ষার্থীরা উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৪০০ জনের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
এইচএসসি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশ করা হবে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এবারের পাসের হার শতকরা ৯৯.৯৮ শতাংশ।
করোনাকালের ধাক্কা সামলে সবশেষ এসএসসি ও সমমানের পরীক্ষা আগের মতো ফেব্রুয়ারিতে শুরু হলেও আগামী বছর আবারও পিছিয়ে যাচ্ছে এই পরীক্ষা। প্রায় দুই মাস পিছিয়ে আগামীবারের এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিল মাসে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা বোর্ডগুলো।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
পাবনা প্রতিনিধি: শিক্ষার যে শেষ নেই বা শিক্ষার যে বয়স নেই পাবনার সুজানগরে তা প্রমাণ করেছেন এক দম্পত্তি। ছেলের সাথে তারা দু’জনও এইচএসসিতে পাস করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসির ফল প্রকাশের পর এমন সাফল্যে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন বাবা-মা ও ছেলে। অবশ্য ছেলের চেয়ে বাবা-মা ভালো ফল করেছেন।
৫৭ বছর বয়সে এইচএসসি পাস করে প্রশংসায় ভাসছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের আব্দুল হান্নান।
শিক্ষার যে কোনো বয়স নেই, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কিশোরগঞ্জের মো. বদিউল আলম (নাঈম) ও শারমীন আক্তার দম্পতি। নিজেদের প্রবল আগ্রহের ওপর ভর করে লোকলজ্জার ভয় দূরে ঠেলে মাঝ বয়সে পা দিয়ে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই দম্পতি।
গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।