পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
এপ্রিল
হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে। শেষ হবে ৩০ এপ্রিল।বুধবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২৪ এপ্রিল বেলা ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে আজ। ২০ এপ্রিল বৃহস্পতিবার হওয়ায় আগের দিনগুলোর চেয়ে আজ টিকিটের চাহিদা বেশি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে এই কার্যক্রম চলবে। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
পদ্মা সেতুর রেললাইনের ৭ মিটার কংক্রিট ঢালাই সম্পন্ন করার মধ্য দিয়ে সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার পাথর বিহীন রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৪ এপ্রিল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক রেল চালোনোর কথা রয়েছে।
এপ্রিলে মাসে তুরস্কে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী ২৭ এপ্রিল তুরস্কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতোম আক্কু নামের এ চুল্লিটি তৈরি করেছে। এটি উদ্বোধনেই পুতিন তুরস্কে যেতে পারেন বলে জানিয়েছেন এরদোয়ান।
এ বছর পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ আগামী ২২ এপ্রিল (শনিবার)। সে হিসেবে ২১ এপ্রিল (শুক্রবার) থেকে ছুটি শুরু হবে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে পর্যন্ত।
ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।