এমন কর্মকাণ্ড করা যাবে না যাতে সরকার বিতর্কিত হয় এমপি আশফাক

এমন কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বিতর্কিত হয়: এমপি আশফাক

এমন কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বিতর্কিত হয়: এমপি আশফাক

ঢাকা-১ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, সমাজে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে। যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা রোধে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি যাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এমপি।