এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে আজ প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বেলা সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে।
এশিয়া
নেপাল-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বহুল প্রতীক্ষিত হাইব্রিড মডেলের এশিয়া কাপ। বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসান বাহিনী। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
এশিয়া কাপ-২০২৩ শুরু হয়েছে বুধবার (৩০ আগস্ট) থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও নেপাল। তবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে বৃহস্পতিবার থেকে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার আতিথ্য নেবে টাইগাররা।
প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে নেপাল। ৩৪৩ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের বোলিং তাণ্ডবে ১০৪ রানেই গুটিয়ে গেছে রোহিত পৌডেলের দল। ২৩৮ রানের বড় জয়ে এশিয়া কাপের শিরোপার মিশনে একধাপ এগিয়ে গেল পাকিস্তান।
অবশেষে অপেক্ষার অবসান। পর্দা উন্মোচন হলো ২০২৩ এশিয়া কাপের। নানা শঙ্কা দূর করে মুলতানে গড়াল উদ্বোধনী ম্যাচের টস।
আজ থেকে পর্দা উঠতে যাচ্ছে ‘উপমহাদেশীয় বিশ্বকাপ’ খ্যাত এশিয়া কাপ ক্রিকেটের। হাইব্রিড পদ্ধতিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই আসরে এবার অংশগ্রহণ করছে ছয়টি দল।
অবশেষে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ঘোষিত এই স্কোয়াডে জায়গা হয়নি চোটাক্রান্ত ওয়ানিন্দু হাসারাঙ্গার।
জ্বরে কাবু লিটন দাসের পরিবর্তে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়।
অবশেষে! টানাপড়েন, দ্বন্দ্ব, নাটক, অনিশ্চয়তার মেঘ সরিয়ে অবশেষে আজ মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে মুলতানে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান ও রোহিত পাউডেলের নেপাল।
আগামীকাল বুধবার (৩০ আগস্ট) মুলতানে স্বাগতিক পাকিস্তান ও নেপাল ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের পর্দা উঠবে।