আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে দৃস্টি রেখে আগামীকাল থেকে মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপের ১৬তম আসর শুরু করতে যাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুলতানে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান।
এশিয়া
এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে ৬ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন করিম জানাত।
এশিয়া কাপ ক্রিকেট ও ওয়ানডে বিশ্বকাপের মাঝেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস ক্রিকেট। সেখানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। চীনে এবারের এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ। পাশাপাশি নারী দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে আরেক সাবেক ক্রিকেটার হৃষিকেশ কানিতকারকে নিয়োগ দেওয়া হয়েছে।
এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।
এশিয়া কাপ খেলার জন্য বাংলাদেশের ১৭ সদস্যের দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করছে রোববার ২৭শে অগাস্ট। ত্রিশে অগাস্ট থেকে শুরু হয়ে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে ছয় দলের এই টুর্নামেন্ট চলবে সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত।
৩১ আগস্ট এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (২৭ আগস্ট) বেলা ১২টা ৫৫ মিনিটে দেশ ছাড়বে টাইগাররা।
শ্রীলংকা ও পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত হবে ১৬তম এশিয়া কাপ ক্রিকেট। এ আসরে খেলতে আজ দুপুরে শ্রীলংকার রাজধানী কলম্বোর পথে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার মাটিতে প্রথম ম্যাচ খেলার পর পাকিস্তানের লাহোরে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের।
এশিয়া কাপের আগে ইনজুরি ও করোনার থাবায় দল নিয়ে বিপাকে পড়েছে শ্রীলংকা ক্রিকেট। ইনজুরির কারনে এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন পেসার দুসমন্থ চামিরা
এশিয়া কাপে অংশ নিতে রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্য উড়াল দেবে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আজ শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিবি।
একদিনে এশিয়া কাপ ক্রিকেট, অন্যদিকে এশিয়ান গেমস। এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে একই গঠন করতে হচ্ছে দুটি করে দল। যার একটি এশিয়া কাপ খেলতে যাবে শ্রীলঙ্কায়, অন্যটি এশিয়ান গেমস খেলতে যাবে চীনের হাংঝুতে। আবার এশিয়ান গেমস শেষ হওয়ার আগেই ভারতের মাটিতে শুরু হয়ে যাবে বিশ্বকাপ ক্রিকেট।